৯৩) সূরা আদ্ব-দ্বোহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১১

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَالضُّحَى
01
শপথ পূর্বাহ্নের, 
 
وَاللَّيْلِ إِذَا سَجَى02
শপথ রাত্রির যখন তা গভীর হয়, 
 
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى03
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। 
 
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى04
আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। 
 
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى05
আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। 
 
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى06
তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন। 
 
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى07
তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন। 
 
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى08
তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন। 
 
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ09
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না; 
 
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ10
সওয়ালকারীকে ধমক দেবেন না। 
 
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ11
এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*