৮০) সূরা আবাসা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪২

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


عَبَسَ وَتَوَلَّى
01
তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। 
 
أَن جَاءهُ الْأَعْمَى02
কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। 
 
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى03
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, 
 
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَى04
অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। 
 
أَمَّا مَنِ اسْتَغْنَى05
পরন্তু যে বেপরোয়া, 
 
فَأَنتَ لَهُ تَصَدَّى06
আপনি তার চিন্তায় মশগুল। 
 
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى07
সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। 
 
وَأَمَّا مَن جَاءكَ يَسْعَى08
যে আপনার কাছে দৌড়ে আসলো 
 
وَهُوَ يَخْشَى09
এমতাবস্থায় যে, সে ভয় করে, 
 
فَأَنتَ عَنْهُ تَلَهَّى10
আপনি তাকে অবজ্ঞা করলেন। 
 
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ11
কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। 
 
فَمَن شَاء ذَكَرَهُ12
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। 
 
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ13
এটা লিখিত আছে সম্মানিত, 
 
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ14
উচ্চ পবিত্র পত্রসমূহে, 
 
بِأَيْدِي سَفَرَةٍ15
লিপিকারের হস্তে, 
 
كِرَامٍ بَرَرَةٍ16
যারা মহৎ, পূত চরিত্র। 
 
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ17
মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! 
 
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ18
তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? 
 
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ19
শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। 
 
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ20
অতঃপর তার পথ সহজ করেছেন, 
 
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ21
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। 
 
ثُمَّ إِذَا شَاء أَنشَرَهُ22
এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। 
 
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ23
সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। 
 
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ24
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, 
 
أَنَّا صَبَبْنَا الْمَاء صَبًّا25
আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, 
 
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا26
এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, 
 
فَأَنبَتْنَا فِيهَا حَبًّا27
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, 
 
وَعِنَبًا وَقَضْبًا28
আঙ্গুর, শাক-সব্জি, 
 
وَزَيْتُونًا وَنَخْلًا29
যয়তুন, খর্জূর, 
 
وَحَدَائِقَ غُلْبًا30
ঘন উদ্যান, 
 
وَفَاكِهَةً وَأَبًّا31
ফল এবং ঘাস 
 
مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ32
তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। 
 
فَإِذَا جَاءتِ الصَّاخَّةُ33
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, 
 
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ34
সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, 
 
وَأُمِّهِ وَأَبِيهِ35
তার মাতা, তার পিতা, 
 
وَصَاحِبَتِهِ وَبَنِيهِ36
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। 
 
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ37
সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। 
 
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ38
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল, 
 
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ39
সহাস্য ও প্রফুল্ল। 
 
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ40
এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। 
 
تَرْهَقُهَا قَتَرَةٌ41
তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। 
 
أُوْلَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ42
তারাই কাফের পাপিষ্ঠের দল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*