৭৯) সূরা আন-নযিআ’ত ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪৬

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَالنَّازِعَاتِ غَرْقًا
01
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে, 
 
وَالنَّاشِطَاتِ نَشْطًا02
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে; 
 
وَالسَّابِحَاتِ سَبْحًا03
শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে, 
 
فَالسَّابِقَاتِ سَبْقًا04
শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং 
 
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا05
শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে। 
 
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ06
যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী, 
 
تَتْبَعُهَا الرَّادِفَةُ07
অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী; 
 
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ08
সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে। 
 
أَبْصَارُهَا خَاشِعَةٌ09
তাদের দৃষ্টি নত হবে। 
 
يَقُولُونَ أَئِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ10
তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই- 
 
أَئِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً11
গলিত অস্থি হয়ে যাওয়ার পরও? 
 
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ12
তবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে! 
 
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ13
অতএব, এটা তো কেবল এক মহা-নাদ, 
 
فَإِذَا هُم بِالسَّاهِرَةِ14
তখনই তারা ময়দানে আবির্ভূত হবে। 
 
هَلْ أتَاكَ حَدِيثُ مُوسَى15
মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি? 
 
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى16
যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন, 
 
اذْهَبْ إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى17
ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে। 
 
فَقُلْ هَل لَّكَ إِلَى أَن تَزَكَّى18
অতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি? 
 
وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشَى19
আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর। 
 
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَى20
অতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল। 
 
فَكَذَّبَ وَعَصَى21
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল। 
 
ثُمَّ أَدْبَرَ يَسْعَى22
অতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল। 
 
فَحَشَرَ فَنَادَى23
সে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল, 
 
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى24
এবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা। 
 
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَى25
অতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন। 
 
إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَى26
যে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে। 
 
أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاء بَنَاهَا27
তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন? 
 
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا28
তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। 
 
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا29
তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন। 
 
وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا30
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন। 
 
أَخْرَجَ مِنْهَا مَاءهَا وَمَرْعَاهَا31
তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন, 
 
وَالْجِبَالَ أَرْسَاهَا32
পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, 
 
مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ33
তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে। 
 
فَإِذَا جَاءتِ الطَّامَّةُ الْكُبْرَى34
অতঃপর যখন মহাসংকট এসে যাবে। 
 
يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى35
অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে 
 
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَى36
এবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে, 
 
فَأَمَّا مَن طَغَى37
তখন যে ব্যক্তি সীমালংঘন করেছে; 
 
وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا38
এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, 
 
فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى39
তার ঠিকানা হবে জাহান্নাম। 
 
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى40
পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, 
 
فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى41
তার ঠিকানা হবে জান্নাত। 
 
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا42
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? 
 
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا43
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? 
 
إِلَى رَبِّكَ مُنتَهَاهَا44
এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। 
 
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا45
যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। 
 
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا46
যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*