৭৭) সূরা আল মুরসালাত ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫০

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَالْمُرْسَلَاتِ عُرْفًا
01
কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, 
 
فَالْعَاصِفَاتِ عَصْفًا02
সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, 
 
وَالنَّاشِرَاتِ نَشْرًا03
মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ 
 
فَالْفَارِقَاتِ فَرْقًا04
মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং 
 
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا05
ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- 
 
عُذْرًا أَوْ نُذْرًا06
ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। 
 
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ07
নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। 
 
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ08
অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে, 
 
وَإِذَا السَّمَاء فُرِجَتْ09
যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, 
 
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ10
যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং 
 
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ11
যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, 
 
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ12
এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? 
 
لِيَوْمِ الْفَصْلِ13
বিচার দিবসের জন্য। 
 
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ14
আপনি জানেন বিচার দিবস কি? 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ15
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ16
আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? 
 
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ17
অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। 
 
كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ18
অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ19
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاء مَّهِينٍ20
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? 
 
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ21
অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, 
 
إِلَى قَدَرٍ مَّعْلُومٍ22
এক নির্দিষ্টকাল পর্যন্ত, 
 
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ23
অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ24
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا25
আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে, 
 
أَحْيَاء وَأَمْوَاتًا26
জীবিত ও মৃতদেরকে? 
 
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاء فُرَاتًا27
আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। 
 
وَيْلٌ يوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ28
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
انطَلِقُوا إِلَى مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ29
চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। 
 
انطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ30
চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, 
 
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ31
যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। 
 
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ32
এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। 
 
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ33
যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ34
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
هَذَا يَوْمُ لَا يَنطِقُونَ35
এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। 
 
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ36
এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ37
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ38
এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। 
 
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ39
অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ40
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ41
নিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে- 
 
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ42
এবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে। 
 
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ43
বলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর। 
 
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنينَ44
এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ45
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ46
কাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ47
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ48
যখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না। 
 
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ49
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। 
 
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ50
এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*