পবিত্র কোরাআনের প্রথম সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭,
পারা ১, রুকু সংখ্যা ১, সিজদাহ্র সংখ্যা ০, শব্দের সংখ্যা ২৯, পরবর্তী সূরা আল-বাকারা।
বাংলায় নামের অর্থ “সূচনা”, অন্য নাম: ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্-সাব্’য়ুল মাসানী, অবতীর্ণ সময়: নবী মুহাম্মদ-এর নবুয়াত প্রাপ্তির শুরুর দিকে, বিশেষ বিষয়: আল্লাহ্র প্রশংসা, প্রার্থনা।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | 01 |
| শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
| الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ | 02 |
| যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। | |
| الرَّحْمـنِ الرَّحِيمِ | 03 |
| যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। | |
| مَـالِكِ يَوْمِ الدِّينِ | 04 |
| যিনি বিচার দিনের মালিক। | |
| إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ | 05 |
| আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। | |
| اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ | 06 |
| আমাদেরকে সরল পথ দেখাও, | |
| صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ | 07 |
| সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। | |
