৭৫) সূরা আল ক্বেয়ামাহ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৪০

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ
01
আমি শপথ করি কেয়ামত দিবসের, 
 
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ02
আরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়- 
 
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ03
মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না? 
 
بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ04
পরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। 
 
بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ05
বরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায় 
 
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ06
সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে? 
 
فَإِذَا بَرِقَ الْبَصَرُ07
যখন দৃষ্টি চমকে যাবে, 
 
وَخَسَفَ الْقَمَرُ08
চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে। 
 
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ09
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে- 
 
يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ10
সে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ? 
 
كَلَّا لَا وَزَرَ11
না কোথাও আশ্রয়স্থল নেই। 
 
إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ12
আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে। 
 
يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ13
সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে। 
 
بَلِ الْإِنسَانُ عَلَى نَفْسِهِ بَصِيرَةٌ14
বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান। 
 
وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ15
যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। 
 
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ16
তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না। 
 
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ17
এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব। 
 
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ18
অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। 
 
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ19
এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব। 
 
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ20
কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস 
 
وَتَذَرُونَ الْآخِرَةَ21
এবং পরকালকে উপেক্ষা কর। 
 
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ22
সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে। 
 
إِلَى رَبِّهَا نَاظِرَةٌ23
তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। 
 
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ24
আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে। 
 
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ25
তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে। 
 
كَلَّا إِذَا بَلَغَتْ التَّرَاقِيَ26
কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে। 
 
وَقِيلَ مَنْ رَاقٍ27
এবং বলা হবে, কে ঝাড়বে 
 
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ28
এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে। 
 
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ29
এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে। 
 
إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ30
সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে। 
 
فَلَا صَدَّقَ وَلَا صَلَّى31
সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি; 
 
وَلَكِن كَذَّبَ وَتَوَلَّى32
পরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে। 
 
ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِهِ يَتَمَطَّى33
অতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে। 
 
أَوْلَى لَكَ فَأَوْلَى34
তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। 
 
ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى35
অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ। 
 
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى36
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? 
 
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى37
সে কি স্খলিত বীর্য ছিল না? 
 
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى38
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। 
 
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى39
অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। 
 
أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى40
তবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*