৮৫) সূরা আল বুরূজ ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ২২

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


وَالسَّمَاء ذَاتِ الْبُرُوجِ
01
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের, 
 
وَالْيَوْمِ الْمَوْعُودِ02
এবং প্রতিশ্রুত দিবসের, 
 
وَشَاهِدٍ وَمَشْهُودٍ03
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয় 
 
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ04
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ, 
 
النَّارِ ذَاتِ الْوَقُودِ05
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা; 
 
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ06
যখন তারা তার কিনারায় বসেছিল। 
 
وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ07
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল। 
 
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ08
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, 
 
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ09
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু। 
 
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ10
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা, 
 
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ11
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য। 
 
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ12
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। 
 
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ13
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। 
 
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ14
তিনি ক্ষমাশীল, প্রেমময়; 
 
ذُو الْعَرْشِ الْمَجِيدُ15
মহান আরশের অধিকারী। 
 
فَعَّالٌ لِّمَا يُرِيدُ16
তিনি যা চান, তাই করেন। 
 
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ17
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি? 
 
فِرْعَوْنَ وَثَمُودَ18
ফেরাউনের এবং সামুদের? 
 
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ19
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে। 
 
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ20
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। 
 
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ21
বরং এটা মহান কোরআন, 
 
فِي لَوْحٍ مَّحْفُوظٍ22
লওহে মাহফুযে লিপিবদ্ধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*